যারা বেহেশতের টিকিট বিক্রি করছে তাদের ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন' চৌদ্দগ্রাম কামরুল হুদা
প্রকাশ: ০১ জানুয়ারী. ২০২৫

'যারা বেহেশতের টিকিট বিক্রি করছে তাদের ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন' কুমিল্লা চৌদ্দগ্রাম ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী তে এই কথা বলেন তার বক্তব্য যাদের কথা বলা হয়েছে তারা বিকৃত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে
কুমিল্লা প্রতিনিধি :৫ আগস্টের পর যারা পাড়ায় গিয়ে আয়োজন করে বেহেশতের টিকিট বিক্রি করছে তাদের ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল হুদা।
তিনি বলেন, দেশের জনগণের জন্য অর্থনীতির মজবুত ভিত্তি তৈরি করা, জনগণের সাথে কখনোই হঠকারী না করা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে (দল করলে) বেহেশত নিশ্চিত হতে পারে।
বুধবার (১ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কুমিল্লার চৌদ্দগ্রামের রাজনীতি প্রসঙ্গে কামরুল হুদা বলেন, অতীতে বারবার এলাকার বিএনপির রাজনীতিকে বিভক্তির চেষ্টা করা হয়েছে। ৯১ সালের নির্বাচন থেকে ভিন্ন দলের নানানজনকে দিয়ে চেষ্টা করেও লাভ হয়নি। আগে আমাদের দলকে শক্তিশালী করতে হবে। ওয়ার্ড-ইউনিয়নের নেতাদের বিজয়ী করতে হবে। তাহলে দল অটোমেটিক শক্তিশালী হবে।
বিএনপির উপর আল্লাহর মেহেরবানি আছে জানিয়ে এই নেতা বলেন, এত ষড়যন্ত্রের পরেও বারবার বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। সব ষড়যন্ত্র আমরা জেনে যায়। জিয়ার সৈনিক বলে পিছনে ছবি লাগিয়ে অন্য দলের লোকদের এমপি বানানোর কাজও অনেকে করছেন সেই ষড়যন্ত্রও মোকাবেলা করতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনীতির দুটা গুরুত্বপূর্ণ দিক ম্যান পাওয়ার এক্সপোর্ট এবং গার্মেন্টস, এই দুই বুনিয়াদের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তিনি আজীবন দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। কখনোই হঠকারী কিছু করেননি, দেশের জনগণের সাথে প্রতারণা করেননি। তাই তার নাম নিলেই প্রতিদিন, জনগণের জন্য ভালো