কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃত্ব সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে বিএনপির ৩১ দফা

বুধবার, নভেম্বর ২৭, ২০২৪, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল কুমিল্লা দক্ষিণ জেলার অন্তর্ভুক্ত লালমাই উপজেলার নিম্নোক্ত কলেজ সমূহের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন –

১.অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ।
২.ফয়েজগঞ্জ ইসলামিয়া মাদ্রাসা।
৩.হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ।
৪.ছোট শরীফপুর ডিগ্রী কলেজ।
৫. মাদ্রাসা পতেফুর
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জি,এম,ফখরুল হাসান,সহ সাংগঠনিক সম্পাদক উর্মি আক্তার সহ কুমিল্লা দঃ জেলা ছাত্রদল সভাপতি নাদিমুর রহমান শিশির সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জোবায়ের আলম জিলানি, সোলাইমান মুন্সি একরামুল হক রাসেল সহ লালমাই উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দু
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৩১ দফা আগামী দিনের রাষ্ট্র কাঠামো সাম্য মানবিকতা ও কেমন বাংলাদেশ হবে তা বক্তব্যের মাঝে তুলে ধরে এবং সাধারণ ছাত্রছাত্রীদের পরামর্শ নেন আগামী দিনে ৫ই আগষ্ট গন – অভ্যুত্থান বিজয় কে ধরে রাখার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি চান এবং বিএনপির প্রতিক ধানের শীষ সবার মাঝে বিতরণ ও ভোটের অধিকার প্রতিষ্ঠা পর্যন্ত এক থাকার আহবান জানান।।

