True News 24
ঢাকাMonday , 20 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কুমিল্লা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. ছড়া
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা নেতাকর্মীদের ফেইসবুক প্রোপাইল হ্রদয়ে হাজী আমিনুর রশিদ ইয়াছিন

True News 24
January 20, 2025 6:09 am
Link Copied!

কুমিল্লা নেতাকর্মীদের ফেইসবুক প্রোপাইল ও হ্রদয়ে হাজী আমিনুর রশিদ ইয়াছিন 

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তি হয়েছে বেশ কিছুদিন হল। কিছু ·‾দিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা হবে জানা গেছে। কে আসবে নতুন কমিটিতে তা নিয়ে বেশ সরব কুমিল্লার রাজনীতি। দুয়েকদিন ধরে নতুন আরেকটি ধারা পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সাবেক সংসদ সদস্য  হাজী আমিন উর রশীদ ইয়াছিনের সমর্থনে তাঁর সমর্থিত নেতাকর্মীরা ফেসবুক প্রোফাইলে নিজেদের ছবি পরিবর্তন করে হাজী ইয়াছিনের ছবি আপলোড করেছে। নতুন কমিটিতে হাজী ইয়াছিনকে পুনরায় আহ্বায়ক হিসেবে দেখার জন্যই নেতাকর্মীরা এ পদক্ষেপ নিয়েছেন বলে একাধিক সূত্র জানায়।

হাজী আমিন উর রশীদ ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তির পিছনে একাধিক কারণ থাকলেও হাজী ইয়াছিনের কর্মকান্ড ছিল ইতিবাচক। তাই নেতাকর্মীরা তাকে পুনরায় এই  কমিটিতে দেখতে চান। তারা বলেন- হাজী ইয়াছিন ভাই ক্লিন ইমেজের রাজনীতিবিদ। ৫ আগষ্টের পর অনেকের বিরুদ্ধে বাড়ি-ঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। কিন্তু সেখানে হাজী ইয়াছিন ভাই ব্যতিক্রম। যার বিরুদ্ধে একটাও অভিযোগ নাই। বিগত ১৫ বছরে দলের দু:সময়ে তিনি সক্রিয় ছিলেন। নেতাকর্মীদের পাশে তিনিই ছিলেন। সুসময়ের পাখিদের দিয়ে যেন নতুন কমিটি না করা হয়। আমরা হাজী ইয়াছিনকে চাই। নতুন কমিটিতে নেতৃত্বে তিনিই থাকবেন । হাজী ইয়াছিনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিগত সময়ে যারা এমপি বাহারের সাথে তাল মিলিয়ে চলেছে, তারা হাজী ইয়াছিনকে বাদ দিতে ষড়যন্ত্র করছে। কুমিল্লার রাজনীতিতে হাজী ইয়াছিনের বিকল্প নাই। সকল ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে নেতা হাজী ইয়াছিনের ছবি দিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।