True News 24
ঢাকাMonday , 11 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কুমিল্লা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. ছড়া
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কাদের এর পিএ আব্দুল মতিন গ্রেফতার

True News 24
November 11, 2024 9:34 am
Link Copied!

ওবায়দুল কাদের এর পিএ আব্দুল মতিন গ্রেফতার 

 

কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল  কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাড়িটি মতিনের স্ত্রীর নামে কেনা।

আব্দুল মতিন (৫০) বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

জানা গেছে, রোববার বিকাল ৫টায় আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।