True News 24
ঢাকাWednesday , 6 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কুমিল্লা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. ছড়া
আজকের সর্বশেষ সবখবর

টাম্পকে অভিনন্দন প্রধান উপদেষ্টা

True News 24
November 6, 2024 1:07 pm
Link Copied!

ট্রাম্প কে অভিনন্দন প্রধান উপদেষ্টার

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন বার্তাটি প্রকাশ করা হয়।

ট্রাম্পকে দেয়া অভিনন্দন বার্তায় বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। দ্বিতীয় মেয়াদের জন্য আপনাকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্বের প্রতিফলন হয়েছে। আমি নিশ্চিত, আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে এই সম্পর্ক আরও গভীর হয় এবং তা বাড়তে থাকে। এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে বাংলাদেশ সরকার উন্মুখ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।